শেরপুর     সোমবার, ২০ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

বাবা হলেন ‘জাওয়ান’-এর পরিচালক অ্যাটলি

বাবা হলেন ‘জাওয়ান’-এর পরিচালক অ্যাটলি
সংগৃহিত ছবি

দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা দেওয়ার একদিন পরই বাবা হলেন ‘জাওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি। আজ ২০ এপ্রিল বাবা হয়েছেন এ পরিচালক। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই দিয়েছেন তিনি।

তবে নিজের ফের বাবা হওয়ার খবরটি অভিনব কায়দায় দিয়েছেন অ্যাটলি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘‘আমার ছেলে বড় দাদা হয়েছে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি ও প্রিয়া কন্যাসন্তানের বাবা-মা হলাম।’’

বাবা হওয়ার খবর সামনে আসতেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন পরিচালক। সহকর্মী ও অনুরাগীরা অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন অ্যাটলি ও তার স্ত্রী প্রিয়াকে। 

গেল ২০ জানুয়ারি ফটোশুটের মাধ্যমে বাবা-মা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন অ্যাটলি-প্রিয়া। ক্যাপশনে লেখা ছিল, ‘নতুন সদস্যের আগমনের পর আমাদের পরিবার আরও সুন্দর হবে। আমরা আরও একবার অন্তঃসত্ত্বা। প্রত্যেকের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য। আমাদেরকে সকলের প্রার্থনায় মুড়ে রাখবেন। ধন্যাবদান্তে অ্যটলি, প্রিয়া, মীর, বেকি, ইউকি, চোকি, কফি আর গুফি।’

দীর্ঘদিন প্রেম করেছেন অ্যাটলি-প্রিয়া। ২০১৪ সালের ৯ নভেম্বর বিয়ে করেন তারা। এর নয় বছর পর তাদের ঘরে আসে পুত্র সন্তান মীর। এবার কন্যার আগমনে যেন কানায় কানায় পরিপূর্ণ পরিচালকের ঘর। 

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাবা হলেন ‘জাওয়ান’-এর পরিচালক অ্যাটলি

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার মা হওয়ার ঘোষণা দেওয়ার একদিন পরই বাবা হলেন ‘জাওয়ান’ সিনেমার পরিচালক অ্যাটলি। আজ ২০ এপ্রিল বাবা হয়েছেন এ পরিচালক। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই দিয়েছেন তিনি।

তবে নিজের ফের বাবা হওয়ার খবরটি অভিনব কায়দায় দিয়েছেন অ্যাটলি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘‘আমার ছেলে বড় দাদা হয়েছে। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। আমি ও প্রিয়া কন্যাসন্তানের বাবা-মা হলাম।’’

বাবা হওয়ার খবর সামনে আসতেই শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন পরিচালক। সহকর্মী ও অনুরাগীরা অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন অ্যাটলি ও তার স্ত্রী প্রিয়াকে। 

গেল ২০ জানুয়ারি ফটোশুটের মাধ্যমে বাবা-মা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন অ্যাটলি-প্রিয়া। ক্যাপশনে লেখা ছিল, ‘নতুন সদস্যের আগমনের পর আমাদের পরিবার আরও সুন্দর হবে। আমরা আরও একবার অন্তঃসত্ত্বা। প্রত্যেকের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য। আমাদেরকে সকলের প্রার্থনায় মুড়ে রাখবেন। ধন্যাবদান্তে অ্যটলি, প্রিয়া, মীর, বেকি, ইউকি, চোকি, কফি আর গুফি।’

দীর্ঘদিন প্রেম করেছেন অ্যাটলি-প্রিয়া। ২০১৪ সালের ৯ নভেম্বর বিয়ে করেন তারা। এর নয় বছর পর তাদের ঘরে আসে পুত্র সন্তান মীর। এবার কন্যার আগমনে যেন কানায় কানায় পরিপূর্ণ পরিচালকের ঘর। 

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত