শেরপুর     বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ভালুকার প্রবাসী ব্যবসায়ী নিহত

ছবি: প্রতিনিধি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রবাসী ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তোতা মিয়া (৫০) নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সৌদি আরব সময় বিকেল ৩টার দিকে আল-কাসিম থেকে হাইল শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা গ্রামের মরহুম হোসেন আলী দফতরীর ছেলে। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তোতা মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করতেন এবং সেখানে ব্যবসার সাথে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে অবস্থিত আল-মদিনা শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ছিলেন।

সোমবার রাতে নিহতের ভাতিজা আল ফাহাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়িক কাজে আল-কাসিম থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের হাইল শহরে যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান পাশ থেকে তোতা মিয়ার বহনকারী জিপ গাড়িকে চাপা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে তার লাশ সৌদি আরবের হাইল শহরের একটি হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে আনার উদ্যোগ নেয়া হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ভালুকার প্রবাসী ব্যবসায়ী নিহত

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ভালুকা উপজেলার প্রবাসী ব্যবসায়ী নিয়াজ মোর্শেদ তোতা মিয়া (৫০) নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সৌদি আরব সময় বিকেল ৩টার দিকে আল-কাসিম থেকে হাইল শহরে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তোতা মিয়া উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা গ্রামের মরহুম হোসেন আলী দফতরীর ছেলে। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তোতা মিয়া দীর্ঘদিন ধরে সৌদি আরবে বসবাস করতেন এবং সেখানে ব্যবসার সাথে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি ভালুকা উপজেলার সিডস্টোর বাজারে অবস্থিত আল-মদিনা শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ছিলেন।

সোমবার রাতে নিহতের ভাতিজা আল ফাহাদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়িক কাজে আল-কাসিম থেকে প্রায় ২০০০ কিলোমিটার দূরের হাইল শহরে যাওয়ার পথে একটি কাভার্ডভ্যান পাশ থেকে তোতা মিয়ার বহনকারী জিপ গাড়িকে চাপা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে তার লাশ সৌদি আরবের হাইল শহরের একটি হাসপাতালে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে লাশ দ্রুত দেশে আনার উদ্যোগ নেয়া হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত