শেরপুর     শনিবার, ০৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24

বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে বৃক্ষরোপণ: শিক্ষার্থী-স্বেচ্ছাসেবীদের সবুজের প্রত্যয়

প্রতিনিধি

বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে প্রায় দুই হাজারেরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। ‘নতুন প্রজন্মের জন্য সবুজ পৃথিবী’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ, সড়কের পাশ এবং খোলা জায়গায় এসব চারা রোপণ করা হয়।

নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও পরিবেশ সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আপন শিক্ষা পরিবার-এর প্রধান শিক্ষক রহমত মিয়া বলেন, নির্বিচারে বৃক্ষনিধন ও পরিবেশ দূষণের কারণে প্রকৃতি আজ হুমকির মুখে। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে এসে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

হাতির খবর ও সচেতনতা গ্রুপ-এর সদস্য কাঞ্চন মারাক বলেন, গত কয়েক দশকে শেরপুরের বনাঞ্চল থেকে অনেক বড় গাছ ও বন্যপ্রাণী হারিয়ে গেছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় জিহান আহমেদসহ অন্যান্য স্বেচ্ছাসেবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নলকুড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বক্তব্যের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৬ জুন ২০২৬

বিশ্ব পৃথিবী দিবসে শেরপুরে বৃক্ষরোপণ: শিক্ষার্থী-স্বেচ্ছাসেবীদের সবুজের প্রত্যয়

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে প্রায় দুই হাজারেরও বেশি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। ‘নতুন প্রজন্মের জন্য সবুজ পৃথিবী’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ, সড়কের পাশ এবং খোলা জায়গায় এসব চারা রোপণ করা হয়।

নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও পরিবেশ সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আপন শিক্ষা পরিবার-এর প্রধান শিক্ষক রহমত মিয়া বলেন, নির্বিচারে বৃক্ষনিধন ও পরিবেশ দূষণের কারণে প্রকৃতি আজ হুমকির মুখে। তিনি পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে এসে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

হাতির খবর ও সচেতনতা গ্রুপ-এর সদস্য কাঞ্চন মারাক বলেন, গত কয়েক দশকে শেরপুরের বনাঞ্চল থেকে অনেক বড় গাছ ও বন্যপ্রাণী হারিয়ে গেছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় জিহান আহমেদসহ অন্যান্য স্বেচ্ছাসেবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নলকুড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বক্তব্যের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত