শেরপুর     বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে শিশুদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ

সংগৃহিত ছবি

বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে ভারতের মেঘালয় রাজ্য সীমান্ত ঘেষা শেরপুর জেলার ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ি এলাকায় শিশুদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে প্রায় দুই হাজারেরও বেশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপনের আগে স্থানীয় শিক্ষার্থীরা বিভিন্ন বৃক্ষের চারা হাতে নিয়ে সীমান্ত সড়কে দাঁড়িয়ে প্রতিকি মানববন্ধন করেন।

নতুন প্রজন্মের জন্য সবুজ পৃথিবী, প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ, সড়কের পাশ ও খোলা জায়গায় এসব চারা রোপণ করা হয়।

নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোকনুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি এ ধরনের উদ্যোগকে পরিবেশ সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

আপন শিক্ষা পরিবার-এর প্রধান শিক্ষক রহমত মিয়া বলেন, নির্বিচারে বৃক্ষনিধন ও পরিবেশ দূষণের ফলে প্রকৃতি আজ হুমকির মুখে পড়েছে। তাই পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে এসে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

হাতির খবর ও সচেতনতা গ্রুপ-এর সদস্য কাঞ্চন মারাক বলেন, গত কয়েক দশকে শেরপুরের বনাঞ্চল থেকে অনেক বড় গাছ ও বন্যপ্রাণী হারিয়ে গেছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ সময় জিহান আহমেদসহ অন্যান্য স্বেচ্ছাসেবী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নলকুড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা বক্তব্যের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিকরাও অংশ নেন। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

শেরপুরে বিশ্ব পৃথিবী দিবস উপলক্ষে শিশুদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত