জামালপুরে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেকের দুই লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জামালপুর পৌর এলাকার বুলবুল আহমেদ, কালাম মাকু ও রুকু।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৩ সালের মার্চ মাসে জামালপুর পৌর এলাকার শাহ জামালের মাজারের সামনে থেকে ওই গৃহবধূকে অপহরণ করে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী জামালপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ আসামিদের মৃত্যুদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন