শেরপুর     মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
 ‍SherpurTimes24

প্রত্যাশিত দেশ গঠনে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

সংগৃহিত ছবি

প্রত্যাশিত দেশ গড়তে জনবান্ধন প্রশাসন গড়ে তোলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, সরকার প্রশিক্ষণ ব্যবস্থানে আরো আধুনিক ও ফলাফলমুখী করছে। সরকার মেধানির্ভর আত্মবিশ্বাসী সৃজনশীল মানবসম্পদ গড় তুলতে বদ্ধপরিকর। প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে। ভবিষ্যতেও সরকার এই ধারা অব্যাহত রাখতে চায়।

TAREKছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা স্মরণ করে তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান আবারো স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশায় ছিল। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন। বর্তমানর সরকার জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে নিজেদের শুধু প্রশাসনিক কর্মকর্তা না ভেবে জনগণের সেবক ও বন্ধু হিসেবে ভাবতে কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে।

বক্তব্যের আগে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এরপর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

প্রত্যাশিত দেশ গঠনে জনবান্ধব প্রশাসনের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত