শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে শিশুসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গত শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বুড়ইকুচি গ্রাম থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপি ফাঁড়ির বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন—রিপন মিয়া (২৫), আব্দুর রাজ্জাক (৩২) এবং শিশু লামিয়া (৯)। তাদের মধ্যে আব্দুর রাজ্জাক শিশুটিকে নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে আব্দুর রাজ্জাক শিশুটিকে নিয়ে এলাকায় অবস্থান করছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিজিবিকে অবহিত করে। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা অবৈধভাবে ভারতে যাওয়ার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। শিশুটির পরিবারের সদস্যরা ভারতে অবস্থান করেন বলেও জানা গেছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, সীমান্ত এলাকায় মানবপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে ।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন