শেরপুর     মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীর গোপালখিলা উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু

ছবি : প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীর গোপালখিলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতা চর্চার লক্ষ্যে ‘ সততা স্টোর’ চালু করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক), জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় বিদ্যালয়ের মিলনায়তনে এর উদ্বোধন করা হয়।

প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর এবং গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ স্টোরে কোনো বিক্রেতা থাকে না, শিক্ষার্থীরা নিজেরাই পণ্য নিয়ে নির্ধারিত মূল্য পরিশোধ করে, যা তাদের মধ্যে সততা চর্চায় সহায়তা করে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শ্রীবরদীর গোপালখিলা উচ্চ বিদ্যালয়ে ‘সততা স্টোর’ চালু

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদীর গোপালখিলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিকতা চর্চার লক্ষ্যে ‘ সততা স্টোর’ চালু করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক), জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় বিদ্যালয়ের মিলনায়তনে এর উদ্বোধন করা হয়।

প্রধান শিক্ষক মোহাম্মদ ফিরোজ শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল আলম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর এবং গড়জরিপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল।

এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষকমণ্ডলী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ স্টোরে কোনো বিক্রেতা থাকে না, শিক্ষার্থীরা নিজেরাই পণ্য নিয়ে নির্ধারিত মূল্য পরিশোধ করে, যা তাদের মধ্যে সততা চর্চায় সহায়তা করে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত