জায়েদ খান এখন আর হাসির পাত্রটি নেই। তার নাচ, ডিগবাজিও এখন বড় বড় অনুষ্ঠান উতরে নেওয়ার উপাদান। দেশের বাইরেও তা কাজ করে ম্যাজিকের মতো। এবার তাকে দেখা যাবে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় বৈশাখী মেলা কনসার্টে। সেখানে গাইবেন সামিনা চৌধুরী, নাচবেন জায়েদ।
ওকলাহোমায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বৈশাখী মেলা কনসার্ট। প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে আয়োজন অনুষ্ঠিত হবে আগামী ৯ মে।
এতে অংশ নেবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও জায়েদ খান। আরও পরিবেশন করবেন পারফর্ম করবেন পারভেজ সাজ্জাদ ও বিন্দু কনা।
জায়েদ বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা সবসময় আমাকে অনুপ্রাণিত করে। ওকলাহোমায় প্রথমবারের মতো বৈশাখী মেলায় অংশ নিতে যাচ্ছি। বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। আশা করছি সবার সঙ্গে দারুণ একটা সময় কাটবে।’
গান, বিনোদন ও নানা সাংস্কৃতিক পরিবেশনায় উৎসবমুখর পরিবেশে এ বৈশাখী মেলা কনসার্ট অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন