শেরপুর     মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই
সংগৃহিত ছবি

পুলিশে জনবল সংকট নিরসন ও সেবার মান বাড়াতে সরাসরি দুই হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই) নিয়োগের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে পুলিশের বিভিন্ন পদমর্যাদায় আরও সাড়ে ১৪ হাজার নতুন পদ সৃষ্টির প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে পুলিশে ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি অনুমোদিত পদ রয়েছে। এর মধ্যে পুলিশি পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি। জনবল আরও শক্তিশালী করতে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টির কাজ চলছে। এর মধ্যে রয়েছে- এএসপি ৫০০টি পদ, এসআই (নিরস্ত্র) ৪ হাজার পদ, কনস্টেবল ১০ হাজার পদ।

মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২৭০৩টি কনস্টেবলের শূন্যপদের বিপরীতে নিয়োগ কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া সরাসরি দুই হাজার এএসআই নিয়োগের পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে।

চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গুম কমিশনের তদন্ত প্রতিবেদন বর্তমানে জাতীয় মানবাধিকার কমিশনে সংরক্ষিত আছে। নিখোঁজ বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং ভুক্তভোগী পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে আইনি সহায়তাসহ সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত রয়েছে।

বিএনপি দলীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। সরকারের দিকনির্দেশনায় পুলিশ নানাবিধ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সরাসরি নিয়োগ হবে ২ হাজার এএসআই

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত