অভিনয় থেকে অবসর নিয়েছেন নন্দিত অভিনেতা সোহেল রানা। তবে সামাজিক মাধ্যমে নিয়মিত তিনি। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে কথা বলেন। এবার তিনি ভবিষ্যতের নিরাপত্তা ও ব্যক্তিগত সঞ্চয়ের গুরুত্ব নিয়ে বার্তা দিয়েছেন।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে এক পোস্টে তিনি লিখেছেন, ‘জীবনে প্রথম যখন নিজের কামাই শুরু করেন তখন থেকেই এর একটি ক্ষুদ্র অংশ নিজের জন্য জমা করে রেখে দেবেন। সময় চলে যাবে বয়স কালে অসুস্থ হয়ে পড়লে আত্মীয়-স্বজনরা সবকিছুই হয়তো করবেন কিন্তু সম্পদ বা সম্পত্তি দিয়ে তেমন কোন সাহায্য করতে পারবেন না সেই সময়ে আপনার সেই জমানো টাকাটাই হবে আপনার সবচেয়ে বড় সম্বল।’
তিনি আরও লেখেন, ‘স্ত্রী পুত্র কন্যা জীবনকে বাজি ধরে সবকিছু করবেন কিন্তু প্রধান অস্ত্র হবে আপনার সেই জমানো টাকা, যেটা সেদিন আপনার প্রিয়জনদের কেও প্রচন্ড রকমের সাহায্য করবে। কথাটাকে হালকা ভাবে না নিয়ে আজ থেকেই নিজের জন্যে জমানোর চেষ্টা করুন। এটাও যেন হয় আপনার একটা ক্ষুদ্র দায়িত্ব।’
সোহেল রানা একজন মুক্তিযোদ্ধা এবং ছাত্রনেতা হিসেবে রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুক্তিযুদ্ধের সময় সরাসরি রণাঙ্গনে লড়াই করেছেন তিনি। পরে চলচ্চিত্র জগতে প্রবেশ করে ‘ওরা ১১ জন’ (১৯৭২) প্রযোজনা করেন, যেখানে মুক্তিযোদ্ধাদেরই অভিনয় করানো হয়েছিল।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন