শেরপুর     বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জেলা পর্যায়ে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

সংগৃহিত ছবি

শেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল বুধবার শহরের চাপাতলী মডেল মসজিদে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৯ জন বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোবারক হোসেন, ফিল্ড সুপারভাইজার মো. শহিদুল্লাহ, মো. মনিরুজ্জামান, আমিরুল ইসলাম, গোলাম কাদের কিবরিয়া ও সাইদুল ইসলামসহ প্রতিযোগী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা গ্রুপে উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। প্রতি উপজেলা থেকে ৯ জন করে মোট ৪৫ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তী ধাপে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শেরপুরে জেলা পর্যায়ে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

শেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৯ এপ্রিল বুধবার শহরের চাপাতলী মডেল মসজিদে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে ৯ জন বিজয়ী হাফেজদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম মোহাই মোনুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোবারক হোসেন, ফিল্ড সুপারভাইজার মো. শহিদুল্লাহ, মো. মনিরুজ্জামান, আমিরুল ইসলাম, গোলাম কাদের কিবরিয়া ও সাইদুল ইসলামসহ প্রতিযোগী শিক্ষার্থী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ১০ পারা, ২০ পারা ও ৩০ পারা গ্রুপে উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করে। প্রতি উপজেলা থেকে ৯ জন করে মোট ৪৫ জন প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তী ধাপে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত