অগ্নিযুগের সিংহ পুরুষ, যুগ-যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ের মহান নেতা বিপ্লবী রবি নিয়োগী’র নিজ জন্মভুমি শেরপুরে ১১৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ৩০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে শহরের খরমপুর নতুন বাজার এলাকায় মোবারক ড্রয়িং একাডেমীতে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে।
জাতীয় সংঘীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানমালার শুরু হয়। এরপর শুরু হয় শিশুদেও চিত্রাংকন প্রতিযোগিতা। শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন।
পরে প্রবীণ সাংবাদিক ও সভাকক্ষ পরিচালনা পর্ষদের সভাপতি সুশীল মালাকারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, বিপ্লবীর নাতি শুভজিত নিয়োগী, সংস্কৃতি কর্মী তপন সরোয়ার, নারীনেত্রী লুতফুন্নাহার, হারান সাহা, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ।
বক্তারা বলেন, বিপ্লবী রবি নিয়োগী সব সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিঁনি আন্দামান কালাপানির নির্বাসন দন্ডও খেটেছেন।
তিঁনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবে নেতৃত্ব দিয়েছেন। দৈনিক সংবাদে সাংবাদিকতার মাধ্যমে সাধারন মানুষর দু:খ-দূর্দশার চিত্র এবং সমাজের অসংগতি তুলে ধরে সমাজ সংস্কারে অবদান রেখেছেন। তাঁর মতো সমাজ সংস্কারক, অসাম্প্রদায়িক চেতনার মানুষের আজ খুব অভাব। রবি নিয়োগী আজ আমাদের মধ্যে নেই, তবে তিনি বেঁচে আছেন তাঁর কর্মে-আদর্শে।
অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াও উপস্থিত সকলের মাঝে রবি নিয়োগীর জীবন ও কর্ম সম্পর্কিত পুস্তিকা বিতরণ করা হয়। এসময় সভাকক্ষের সদস্য এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিপ্লবী রবি নিয়োগী ১৯১০ সালের ৩০ এপ্রিল শেরপুর শহরের পুরাতন গোহাটা এলাকায় জন্মগ্রহণ করেন এবং ২০০২ সালের ১০ মে ইহলোক ত্যাগ করেন।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন