শেরপুর     বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

ভালুকায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

ভালুকায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু
ছবি : প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে মোহাম্মদ সাফওয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ সাফওয়ান উপজেলার গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা হুসাইন আহমেদের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শিশু সাফওয়ান বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি দোকান থেকে চিপস ও পটেটো কিনে বাড়ি ফিরছিল। পথে গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে প্রায় ১০ ফুট গভীর একটি ডোবায় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায়। এদিকে শিশুটির বাড়ি ফিরতে দেড়ি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবায় তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

ভালুকায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

ময়মনসিংহের ভালুকায় বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে মোহাম্মদ সাফওয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গাংগাটিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মোহাম্মদ সাফওয়ান উপজেলার গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও মাদরাসার মোহতামিম হাফেজ মাওলানা হুসাইন আহমেদের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শিশু সাফওয়ান বৃহস্পতিবার দুপুরে স্থানীয় একটি দোকান থেকে চিপস ও পটেটো কিনে বাড়ি ফিরছিল। পথে গাংগাটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে প্রায় ১০ ফুট গভীর একটি ডোবায় অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যায়। এদিকে শিশুটির বাড়ি ফিরতে দেড়ি হওয়ায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবায় তল্লাশি চালিয়ে শিশুটিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত