শেরপুর     বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় ভেজাল আইসক্রিম কারখানায় জরিমানা, পণ্য জব্দ ও ধ্বংস

ছবি : প্রতিনিধি

শেরপুরের নকলায় ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভেজাল আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান মধ্যপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি'র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

নকলায় ভেজাল আইসক্রিম কারখানায় জরিমানা, পণ্য জব্দ ও ধ্বংস

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

শেরপুরের নকলায় ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম তৈরি ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভেজাল আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার গণপদ্দী ইউনিয়নের খারজান মধ্যপাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি'র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অনুমোদনহীন ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ রাসায়নিক রং ব্যবহার করে আইসক্রিম উৎপাদনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত