শেরপুরের শ্রীবরদী উপজেলায় রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) পূর্ব কাজির চর মন্ডল বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালিত হয়।
রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন। প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীবরদী কল্যাণ সমিতির সভাপতি জসিম উদ্দিন বাদল।
মেডিক্যাল ক্যাম্পে ২৭০ জন রোগীকে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় চশমা প্রদান করা হয়। এছাড়া ৩০ জন নারী ও ২৭ জন পুরুষ রোগীর চোখে ছানি শনাক্ত করে তাদের বিনামূল্যে অপারেশনের জন্য প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়। পাশাপাশি ৩৪৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডা. আবদুল্লাহ আল নোমান, ডা. প্রিয়া, ভিশন সেন্টার শেরপুরের কো-অর্ডিনেটর মানিক মিয়া এবং নাঈম মিয়া।
এসময় উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন শেরপুর জেলার সভাপতি মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, শ্রীবরদী উপজেলার সহ-সভাপতি আবু রায়হান, সাধারণ সম্পাদক শাহীন মিয়া, পৌর সাধারণ সম্পাদক রকিব আহমেদ অন্তরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দা আশুবালি (৮৯) বলেন, “আমরা গরিব মানুষ, ডাক্তারের কাছে যাওয়া হয় না। আজ ডাক্তার এসে চোখ দেখলেন, বললেন ছানি পড়েছে, অপারেশন করতে হবে।”
আরেক বাসিন্দা বৃদ্ধা বুলি বানু বলেন, “নাতি ধরে নিয়ে এসেছে, চোখে সমস্যা ছিল। এখন ওষুধ দেওয়ার পর ভালো দেখছি।”
প্রধান অতিথির বক্তব্যে রাজিয়া সামাদ ডালিয়া বলেন, শহরের কাছাকাছি হলেও এই এলাকায় অনেক মানুষ চোখের সমস্যায় ভুগছেন, যা আগে জানা ছিল না। তিনি বলেন, “চোখ অত্যন্ত মূল্যবান, চিকিৎসায় অবহেলা করা উচিত নয়। টাকার অভাবে কারও চিকিৎসা বন্ধ হবে না, আমরা সবসময় পাশে আছি।”
প্রতিষ্ঠাতা পরিচালক আল আমিন রাজু বলেন, মানবসেবাই রক্তসৈনিকের মূল লক্ষ্য। তিনি জানান, বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে এমন মেডিক্যাল ক্যাম্প নিয়মিত আয়োজন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয় : রক্ত সৈনিক

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন