শেরপুর     সোমবার, ০৪ মে ২০২৬
 ‍SherpurTimes24

সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন নারী এমপিরা: মির্জা ফখরুল

সংগৃহিত ছবি

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপিরা যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ মে) দুপুরে সরকারদলীয় জোটের সদ্য শপথ নেওয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান।

তিনি বলেন, নতুন নারী সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নারী সংসদ সদস্যরা জানান, জনসাধারণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী ন্যায় ও সাম্যের সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন তাঁরা। নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই হবে তাঁদের প্রধান অগ্রাধিকার।

গত রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নেন। রাত নয়টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের শপথকক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করান।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৪ মে ২০২৬

সংসদে যথাযথ ভূমিকা পালন করবেন নারী এমপিরা: মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের এমপিরা যথাযথ ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ মে) দুপুরে সরকারদলীয় জোটের সদ্য শপথ নেওয়া সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ প্রত্যাশার কথা জানান।

তিনি বলেন, নতুন নারী সংসদ সদস্যরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবেন।

শ্রদ্ধা নিবেদন শেষে নারী সংসদ সদস্যরা জানান, জনসাধারণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা অনুযায়ী ন্যায় ও সাম্যের সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন তাঁরা। নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করাই হবে তাঁদের প্রধান অগ্রাধিকার।

গত রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সদস্য শপথ নেন। রাত নয়টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের শপথকক্ষে তাঁদের শপথবাক্য পাঠ করান।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত