শেরপুর     রোববার, ২১ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নয়া কমিটি

শেরপুর জেলার অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মো. রবিউল ইসলাম (রতন) সভাপতি এবং মো. রুবাইয়াত ইসলাম প্লাবন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল; সহ-সভাপতি মো. আশিকুর রহমান ইমন, মো. রেদওয়ানুল ইসলাম, মহিতুজ্জামান মেনন, মোহাম্মদ খোরশেদুজ্জামান, মো. মেহেদি হাসান উজ্জ্বল, দীপ্ত মোদক ও মো. তৌহিদুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার জাহিদ মুরাদ, জিহান হাসনাত রাসেল, শাহরিয়ার শাকির ও মো. রবিউল ইসলাম রুমান।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোলাইমান হোসেন সম্পদ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সজিবুর রহমান সাজু, রাকিবুল হাসান খোকন, মো. যুবরাজ, সজিব আহমেদ জয় ও শ্রী সিলটন তোরাহা অরণ্য।

এছাড়া অর্থ সম্পাদক মারজানা মিতু, প্রচার সম্পাদক জুবাইদ হাসান জিহাদ, দপ্তর সম্পাদক স্বাধীন ইসলাম জনি এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল-আমিন দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের উপদেষ্টা কাকন রেজা ও জান্নাতুল ফেরদৌস প্রিয়া নতুন কমিটির অনুমোদন ও সুপারিশ করেন।

নবনির্বাচিত নেতারা জানান, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি আগের মতোই সক্রিয় ভূমিকা পালন করবে। তারা শেরপুরের সামাজিক সমস্যা সমাধান এবং তরুণদের সেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২১ জুন ২০২৬

শেরপুরে ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’-এর নয়া কমিটি

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

শেরপুর জেলার অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন’-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যেই এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মো. রবিউল ইসলাম (রতন) সভাপতি এবং মো. রুবাইয়াত ইসলাম প্লাবন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল; সহ-সভাপতি মো. আশিকুর রহমান ইমন, মো. রেদওয়ানুল ইসলাম, মহিতুজ্জামান মেনন, মোহাম্মদ খোরশেদুজ্জামান, মো. মেহেদি হাসান উজ্জ্বল, দীপ্ত মোদক ও মো. তৌহিদুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার জাহিদ মুরাদ, জিহান হাসনাত রাসেল, শাহরিয়ার শাকির ও মো. রবিউল ইসলাম রুমান।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. সোলাইমান হোসেন সম্পদ। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সজিবুর রহমান সাজু, রাকিবুল হাসান খোকন, মো. যুবরাজ, সজিব আহমেদ জয় ও শ্রী সিলটন তোরাহা অরণ্য।

এছাড়া অর্থ সম্পাদক মারজানা মিতু, প্রচার সম্পাদক জুবাইদ হাসান জিহাদ, দপ্তর সম্পাদক স্বাধীন ইসলাম জনি এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আল-আমিন দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের উপদেষ্টা কাকন রেজা ও জান্নাতুল ফেরদৌস প্রিয়া নতুন কমিটির অনুমোদন ও সুপারিশ করেন।

নবনির্বাচিত নেতারা জানান, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি আগের মতোই সক্রিয় ভূমিকা পালন করবে। তারা শেরপুরের সামাজিক সমস্যা সমাধান এবং তরুণদের সেবামূলক কাজে উদ্বুদ্ধ করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত