শেরপুর     শনিবার, ০৯ মে ২০২৬
 ‍SherpurTimes24

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

সংগৃহিত ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম। তিনি জানান, স্থানীয়রা সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত মরদেহগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন, রাউৎকোনা গ্রামের মনিরের স্ত্রী, তার তিন কন্যাসন্তান এবং শ্যালক। তবে তাৎক্ষণিকভাবে তাদের সবার নাম বিস্তারিত জানা যায়নি।

নিহতদের বাড়ি গোপালগঞ্জ জেলায়। তারা কাপাসিয়ায় ভাড়া বাসায় থাকতেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ঘরের ভেতর ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পাঁচজনকে জবাই করে হত্যা করা হয়। শনিবার সকালে প্রতিবেশীরা বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে ভেতরে গিয়ে রক্তাক্ত মরদেহগুলো পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

গাজীপুর পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন বলেন, মনিরের স্ত্রী, তার তিন সন্তান ও শ্যালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে, এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। দায়ীদের শাস্তি দাবি করছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৯ মে ২০২৬

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত