জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের নবনির্মিত অডিটোরিয়াম উদ্বোধন, অসহায় দুঃস্থ পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, গৃহ মন্জুরী ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ আগষ্ট) বকশীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন উপজেলা প্রকৌশল বিভাগ ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে চেক শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আসমা-উল - হুসনা, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, পৌর বিএনপির সভাপতি আনিছুর জ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা যুবদলের আহ্বায় বিপ্লব সওদাগরসহ অনেকেই ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরাসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে পৌর সভার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি।

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন