শেরপুর     শনিবার, ০৯ মে ২০২৬
 ‍SherpurTimes24

থমকে গেল থালাপতি বিজয়ের শপথ

থমকে গেল থালাপতি বিজয়ের শপথ
সংগৃহিত ছবি

তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় নিয়েছে সরকার গঠনের সমীকরণ। সরকার গঠনের দৌড়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়। শনিবার (৯ মে) তার শপথ অনুষ্ঠান হচ্ছে না বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

শুক্রবারও রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন বিজয়। টানা তিন দিনের আলোচনার পরও তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়নি। রাজ্যপাল স্পষ্ট জানিয়েছেন, বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে জোট এখনও পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে পারেনি।

তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। গত ৪ মে ঘোষিত নির্বাচনি ফলাফলে বিজয়ের দল টিভিকে পায় ১০৮টি আসন। এরপর সরকার গঠনের লক্ষ্যে কয়েকটি আঞ্চলিক দলের সমর্থন আদায়ে তৎপরতা শুরু করেন তিনি।

ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়, অন্তত চারটি দল টিভিকেকে সমর্থনের আশ্বাস দিয়েছে। সে হিসাবে জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছাতে পারে বলেও আলোচনা ছিল। তবে শেষ পর্যন্ত সেই সমীকরণে জটিলতা দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, বাস্তবে বিজয়ের জোটের নিশ্চিত আসন সংখ্যা দাঁড়িয়েছে ১১৬। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা থেকে এখনও দুই আসন পিছিয়ে রয়েছে টিভিকে।

জানা গেছে, ভিসিকে ও আইইউএমএল নামে দুটি দলের সমর্থন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রাজ্যপালের কাছে ওই দুই দলের আনুষ্ঠানিক সমর্থনপত্র দেখাতে পারেননি বিজয়। পরে আইইউএমএল এক বিবৃতিতে জানায়, তারা টিভিকেকে সমর্থন দেবে না।

এদিকে টিটিভি নামের আরও একটি দলও সরকার গঠনে বিজয়কে সমর্থন না করার ঘোষণা দিয়েছে। ফলে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা ও অচলাবস্থার মুখে পড়েছে তামিলনাড়ু।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৯ মে ২০২৬

থমকে গেল থালাপতি বিজয়ের শপথ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত