শেরপুর     রোববার, ১০ মে ২০২৬
 ‍SherpurTimes24

মাদক কারবারিকে ছাড়াতে থানায় বিএনপি-জামায়াত পরিচয়দানকারী ৫ নেতা আটক

সংগৃহিত ছবি

কুষ্টিয়ার মিরপুরে রবিউল ইসলাম (৩৩) নামের চিহ্নিত মাদক কারবারিকে আটক করে মিরপুর থানা পুলিশ। গোপন সংবাদে শনিবার (৯ মে) বিকেলে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৮ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। আটক রবিউল কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদা আজমপুর এলাকার রমজান আলীর ছেলে। পুলিশের দাবি, রবিউল এলাকার চিহ্নিত মাদক কারবারি।

নিজেদের স্থানীয় বিএনপি ও জামায়াত নেতা পরিচয় দিয়ে আটক ব্যক্তিকে থানা থেকে ছাড়াতে গেলে সেই ৫ জনকে থানা হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনা জানাজানি হলে, বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। মাদক নির্মূলে পুলিশের এমন ভূমিকা প্রশংসনীয় বলে জানিয়েছেন স্থানীয়রা। শনিবার (৯ মে) রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় এ ঘটনা ঘটে।

থানা হেফাজতে নেওয়া ৫ জনের মধ্যে সদরপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা নওদাআজমপুর গ্রামের নূর মোহাম্মদ মোল্লার ছেলে এনামুল হক (৪৫), একই এলাকার জামায়াত নেতা পরিচয়দানকারী মেহের আলী মালিথার ছেলে ও সদরপুর ইউনিয়নের জামায়াত মনোনীত মেম্বার প্রার্থী আলাউদ্দিন (৪৩), আলী আকবরের ছেলে সুজন আলী (৩৩), রমজান মণ্ডলের ছেলে শফিকুল ইসলাম (২৫) ও মৃত ইছাহক মালিথার ছেলে সাইদুল ইসলাম (৩৯)।

এ ব্যাপারে মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী মিরপুর থানা পুলিশের ওসিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই ধরনের কাজ খুবই প্রশংসনীয়। মাদক নির্মলে পুলিশের ভূমিকা এমনই হওয়া উচিত। মাদক কারবারি যেই হোক না কেন তাকে কোনো ছাড় দেওয়া ঠিক না। সেই সঙ্গে মাদক কারবারিকে ছাড়াতে যারা থানায় গেছে তারাও কোনো দলের হতে পারে না।

মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মিরপুরে মাদক কারবার নির্মূলে কঠোরভাবে কাজ করছে পুলিশ। শনিবার এলাকার চিহ্নিত রবিউল ইসলাম নামের এক মাদক কারবারিকে পুলিশ আটক করলে রাতে থানায় বিএনপি নেতা পরিচয়ে এবং জামাত নেতা পরিচয়ে ৫ ব্যক্তি তাকে ছাড়তে তদবির করতে আসে। মাদক কারবারিকে তদবির করার জন্য জামায়াতের ৪ জন এবং বিএনপির ১ জনকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১০ মে ২০২৬

মাদক কারবারিকে ছাড়াতে থানায় বিএনপি-জামায়াত পরিচয়দানকারী ৫ নেতা আটক

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত