শেরপুর     রোববার, ১০ মে ২০২৬
 ‍SherpurTimes24

সোমবার থেকে শুরু টিসিবির ট্রাকসেল, সারাদেশে মিলবে তেল-চিনি-মসুর ডাল

সংগৃহিত ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (১১ মে) থেকে সারাদেশে ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। ওই দিন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির রাজধানীর আগারগাঁও এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন। আজ রোববার (১০ মে) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বাণিজ্য মন্ত্রণালয়, ১১ থেকে ২১ মে পর্যন্ত (শুক্রবার ব্যতীত) ১০ দিনব্যাপী এ কার্যক্রম চলবে। দেশের বিভিন্ন এলাকায় ৭২০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে প্রতিদিন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ট্রাক থেকে দৈনিক প্রায় ৪০০ জন ভোক্তা পণ্য কিনতে পারবেন।

ট্রাকসেলের মাধ্যমে প্রায় ২৮ লাখ ৮০ হাজার উপকারভোগীর কাছে প্রায় ১৩ হাজার ৯৩৯ মেট্রিক টন পণ্য বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।

টিসিবির উপপরিচালক (বাণিজ্যিক) মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আদেশে বলা হয়, সরকারি নির্দেশনায় টিসিবির কার্ডধারী নিম্নআয়ের পরিবারের জন্য ভর্তুকিমূল্যে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি ঈদ উপলক্ষে বাড়তি এই ট্রাকসেল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ কার্যক্রমের আওতায় ঢাকা মহানগরী ও ঢাকা জেলায় ৫০টি, চট্টগ্রাম মহানগরী ও চট্টগ্রাম জেলায় ২০টি, অন্য ৬ বিভাগীয় শহর ও সংশ্লিষ্ট জেলায় ১৫টি করে এবং বাকি ৫৬ জেলায় ১০টি করে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

ভোক্তাপ্রতি সর্বোচ্চ ২ লিটার ভোজ্য তেল প্রতি লিটার ১৩০ টাকা, ১ কেজি চিনি ৮০ টাকা এবং ২ কেজি মসুর ডাল প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করা হবে।

এছাড়া ঈদুল আজহা উপলক্ষে মে মাসে প্রায় ৭২ লাখ টিসিবি কার্ডধারী পরিবারের কাছে প্রায় ৩৪ হাজার ৮৪৮ মেট্রিক টন পণ্য ভর্তুকিমূল্যে বিক্রি করা হবে বলেও জানানো হয়েছে। কার্ডধারীদের জন্য প্রতি মাসে নির্ধারিত পণ্যের পরিমাণ ও মূল্য অপরিবর্তিত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১০ মে ২০২৬

সোমবার থেকে শুরু টিসিবির ট্রাকসেল, সারাদেশে মিলবে তেল-চিনি-মসুর ডাল

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত