শেরপুর     রোববার, ১৯ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

অভিনেত্রী সুভাষিনীর মরদেহ উদ্ধার

অভিনেত্রী সুভাষিনীর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

আবারও প্রিয় একজনকে হারাল শোবিজ অঙ্গন। তামিল টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সুভাষিনী পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।

সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের নীলঙ্করাই এলাকায় নিজ বাসভবন থেকে তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। মৃত্যুকালে মাত্র ৩৬ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন সুভাষিনী। তবে কেন আত্মহত্যা করেছেন, এর কারণ জানতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে তারা।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন ধরে পারিবারিক সমস্যা চলছিল বলে জানা গেছে সূত্রের বরাত। এ কারণে ভীষণ মানসিক যন্ত্রণায় ছিলেন। চেন্নাইয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখান থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

শ্রীলঙ্কান বংশোদ্ভূত এ অভিনেত্রীর আগামী ১২ এপ্রিল জন্মদিন ছিল। জীবনের এই বিশেষ দিনের মাত্র কয়েকদিন আগেই নিজেকে শেষ করলেন তিনি। এছাড়া আগামী ২১ এপ্রিল দ্বিতীয় বিয়েবার্ষিকী ছিল তার।

অভিনেত্রী সুভাষিনী সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিলেন। সেখানে জীবনের নানা মুহূর্ত তুলে ধরতেন। ইনস্টাগ্রামে চার লাখেরও বেশি ফলোয়ার।

প্রসঙ্গত, সান টিভির জনপ্রিয় শো ‘কয়াল’র মাধ্যমে টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় সুভাষিনীর। তার দুর্দান্ত অভিনয় দর্শকের মন ছুঁয়ে যায়।

এমনকি তামিল ইন্ডাস্ট্রিতে ব্যাপক পরিচিতিও এনে দেয়। তার অভিনয় দেখে শুরু থেকেই ইন্ডাস্ট্রির অনেকে সম্ভাবনাময় প্রতিভা হিসেবে বর্ণনা করেছিলেন তাকে। কিন্তু হঠাৎ অল্প বয়সে তার এমন আকস্মিক সিদ্ধান্ত শোকস্তব্ধ করেছে সবাইকে

বিষয় : হলিউড

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১৯ জুলাই ২০২৬

অভিনেত্রী সুভাষিনীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত