শেরপুর     মঙ্গলবার, ১২ মে ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

ছবি : প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলায় ‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)’ প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে দুটি স্থানে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ  ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনওয়া চৌধুরী।

জানা যায়, প্রথম খাল পুনঃখননের এলাকা পেকুয়া বিলের মোহনা থেকে বিহারির পাড় উট ব্রিজ পর্যন্ত এবং দ্বিতীয়টি বুরুডুবি কামরুলের বাড়ির সামনে থেকে গোদাডাংগা হয়ে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত বিস্তৃত। সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এসময় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক  আরিফা সিদ্দিকা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ,  জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল হক রাকিব,  নকলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১২ মে ২০২৬

নকলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত