শেরপুর     সোমবার, ১০ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

হাসিনা ও হাদির খুনিদের ফেরত চেয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহিত ছবি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তার কাছে ভারতে অবস্থান করা মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকারী‌দের ফিরিয়ে দিতেও অনুরোধ করেছে ঢাকা।

সোমবার (১০ আগস্ট) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে আলোচনা হয়েছে। ঢাকা আশা করে তা দ্রুত হবে।ঢাকা শহরের খবর

মন্ত্রী বলেন, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার কথাও বলা হয়েছে। এটাও দ্রুত হবে বলে আশা করছি।

খলিলুর রহমান বলেন, ৫ আগস্টে শেখ হাসিনা বাংলাদেশের আদালত ও রাষ্ট্রের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। আমরা আশা করব ভারত এ বিষয়টি অনুধাবন করবে। যে কথা হয়েছে, তাতে আমরা আশা করব এর আর পুনরাবৃত্তি হবে না।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীকে ভারতে দাওয়াত দেওয়া হয়নি। আমন্ত্রণ করা হয়েছে বিমসটেকের প্রধানকে। এই বিষয়টি আপনাদের বুঝতে হবে। এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নিইনি আমরা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা দিল্লিতে যে সংবাদ সম্মেলন করেছেন, তাতে ভারতের দুঃখ প্রকাশের বিষয় নয়। আমরা চাই ভারত বাংলাদেশের অবস্থান বুঝতে পারবে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তার বাংলাদেশের অভিজ্ঞতায় আনন্দ প্রকাশ করেছেন। আপনাদের বুঝতে হবে এটা সৌজন্য সাক্ষাৎ। লেভেলও বুঝতে হবে। এসব সাক্ষাতে সব আলোচনা হতে পারে না।

এর আগে বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। এসময় ঢাকায় দায়িত্ব পালনের গত দুই মাসের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন দীনেশ ত্রিবেদী।

প্রধানমন্ত্রী দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারতের জনগণ চায় দুদেশের মধ্যে সুন্দর সম্পর্ক, আমাদের দেশের প্রধানমন্ত্রীও চান সুন্দর সম্পর্ক। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে খুব ভালো লাগল। খুবই আন্তরিকভাবে আলোচনা হলো। গণতান্ত্রিক দেশে অনেক ইস্যু থাকবে, তবে সবই সমাধানযোগ্য।

গত জুনে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। এর আগে রোববার বিকেলে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১০ আগস্ট ২০২৬

হাসিনা ও হাদির খুনিদের ফেরত চেয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত