শেরপুর     বুধবার, ১৩ মে ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

শেরপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন
ছবি: প্রতিনিধি

‘অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প’-এর আওতায় দেশব্যাপী খাল খনন/পুন:খনন কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৩ মে বুধবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সাহাব্দীরচর হতে কামারেরচর বাজার হয়ে পয়েস্তিরচর পর্যন্ত কাটাখালী খাল খননের উদ্বোধন করেন প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ। এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. হযরত আলী, ভারপ্রাপ্ত সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল হাসানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সুধীজন উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা খাল খনন কাজের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং দ্রুত ও সঠিকভাবে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

জানা গেছে, সদর উপজেলা পরিষদের ইউজিপি প্রকল্পের আওতায় প্রায় ২ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে সোয়া চার কিলোমিটার দৈর্ঘের কাটাখালি খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে আশপাশের বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হতো। কৃষিজমিতে সঠিকভাবে পানি প্রবাহ না থাকায় কৃষকরা নানা সমস্যার মুখোমুখি হতেন। খালটি পুন:খননের ফলে কৃষিজমিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং অতিরিক্ত পানি দ্রুত নিষ্কাশন হওয়ায় জলাবদ্ধতা কমে আসবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১৩ মে ২০২৬

শেরপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত