আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে উপবৃত্তি প্রদান কার্যক্রম শুরু করেছে সরকার। আগামী ১৭ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় ‘স্নাতক ও সমমান পর্যায়ের উপবৃত্তি প্রদান নির্দেশিকা, ২০২২’ অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডিগ্রি ও ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থীদের এ উপবৃত্তি দেওয়া হবে।
এ কার্যক্রমের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ১৭ মে ২০২৬ সকাল ৯টা থেকে ১৪ জুন ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে estipend.pmeat.gov.bd ওয়েবসাইটে।
এছাড়া সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষার্থীদের উপস্থিতি ও বাছাই কমিটির রেজুলেশন সফটওয়্যারে আপলোড করে আবেদন ফরওয়ার্ড করতে পারবেন ১৫ জুন সকাল ৯টা থেকে ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে pmeat.gov.bd ওয়েবসাইট এবং ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের নোটিশ বোর্ডে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুরো কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় আবেদনের কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন হবে না।
উপবৃত্তি সংক্রান্ত সহায়তার জন্য হেল্পলাইন নম্বর ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ ও ০১৭৭৮৯৬৪১৫৬-এ যোগাযোগ করা যাবে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন