শেরপুর     বুধবার, ০৩ জুন ২০২৬
 ‍SherpurTimes24

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
ছবি: প্রতিনিধি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে এবং ১৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে।

সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৮৭ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে ঢাকায় ৬ জন, সিলেটে ৩ জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে ২ জন করে এবং ময়মনসিংহে একজন মারা গেছে।

এ সময়ে নতুন করে ৯৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এতে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭১৯ জনে।

একই সময়ে ১ হাজার ১২৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪ হাজার ৯৪০।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০৩ জুন ২০২৬

হাম ও উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে এবং ১৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে।

সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদফতরের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৮৭ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে ঢাকায় ৬ জন, সিলেটে ৩ জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে ২ জন করে এবং ময়মনসিংহে একজন মারা গেছে।

এ সময়ে নতুন করে ৯৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এতে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭১৯ জনে।

একই সময়ে ১ হাজার ১২৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪ হাজার ৯৪০।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত