শেরপুর     শুক্রবার, ০৫ জুন ২০২৬
 ‍SherpurTimes24

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গত ৪ জুন শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে পারিবারিক ও সামাজিক বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত একটি অনুকরণীয় ব্যবস্থা হতে পারে এবং এর কার্যকারিতা বৃদ্ধিতে জনসম্পৃক্ততা অপরিহার্য। এ লক্ষ্যে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবার প্রসারে তিনি গুরুত্বারোপ করেন।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে সেবার পরিধি আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ০৫ জুন ২০২৬

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে গত ৪ জুন শেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে পারিবারিক ও সামাজিক বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় গ্রাম আদালত একটি অনুকরণীয় ব্যবস্থা হতে পারে এবং এর কার্যকারিতা বৃদ্ধিতে জনসম্পৃক্ততা অপরিহার্য। এ লক্ষ্যে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবার প্রসারে তিনি গুরুত্বারোপ করেন।

কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রম সম্প্রসারণ, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে সেবার পরিধি আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত