শেরপুর     শনিবার, ০৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24

কলেজ ছাত্রের তৈরি অ্যাপে বিনামূল্যে মিলবে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সুযোগ

ছবি: প্রতিনিধি

মাত্র ২০ বছর বয়সে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ‘Admission Hero’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে আলোচনায় এসেছেন শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থী হৃদয় হাসান। তার তৈরি এই মোবাইল অ্যাপের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নব্যাংক, মডেল টেস্ট ও প্রস্তুতি মূল্যায়নসহ নানা সুবিধা এক প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

শ্রীবরদী উপজেলার তাতিহাটী ইউনিয়নের জানকিখিলা গ্রামের বাসিন্দা হৃদয় হাসান গত বছর শ্রীবরদী সরকারি কলেজ থেকে জিপিএ-৪.৫০ পেয়ে এইচএসসি সম্পন্ন করেন। শিক্ষার্থীদের জন্য সহজ, সাশ্রয়ী ও কার্যকর ভর্তি প্রস্তুতির সুযোগ নিশ্চিত করতেই তিনি ‘Admission Hero’ অ্যাপটি তৈরি করেন।

জানা গেছে, ‘Admission Hero’ মূলত ‘Exam Hero’-এর একটি সাব-ব্র্যান্ড। প্রয়োজনীয় লাইসেন্স ও প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করে অ্যাপটি চালু করা হয়েছে। এর আগে ‘Exam Hero’-এর প্রতিষ্ঠাতাও ছিলেন হৃদয় হাসান।

অ্যাপটিতে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের বিগত বছরের প্রশ্ন, মডেল টেস্ট এবং প্রস্তুতি মূল্যায়নের সুবিধা যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একই প্ল্যাটফর্মে অনুশীলন, পরীক্ষা এবং নিজেদের প্রস্তুতির অগ্রগতি যাচাই করতে পারছে। পাশাপাশি ব্যাখ্যাভিত্তিক কনটেন্ট, সমাধানভিত্তিক গাইডলাইন ও বিভিন্ন একাডেমিক সহায়ক ফিচার ধাপে ধাপে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

অ্যাপটির একাডেমিক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী এবং শিক্ষাবিদদের সমন্বয়ে একটি শিক্ষক ও মেন্টর প্যানেল গঠন করা হয়েছে। তাদের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শিক্ষার্থীদের মানসম্মত ভর্তি প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

অ্যাপটির পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে উদ্যোক্তা হৃদয় হাসান বলেন, আপাতত ‘Admission Hero’ সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। তবে ভবিষ্যতে এটি পেইড করার পরিকল্পনা থাকলেও ফি খুবই স্বল্প রাখা হবে, যাতে তা সব শ্রেণির শিক্ষার্থীদের জন্য সহজলভ্য ও বহনযোগ্য থাকে। পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য অ্যাপটির সেবা সবসময়ই ফ্রি রাখা হবে বলে তিনি জানান।

অ্যাপটির প্রতিষ্ঠাতা হৃদয় হাসান বলেন, “আর্থিক বা ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে কোনো শিক্ষার্থী যেন ভর্তি প্রস্তুতিতে পিছিয়ে না থাকে, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। একজন শিক্ষার্থী যেন এক জায়গা থেকেই ভর্তি পরীক্ষার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পায়, সেটিই আমাদের মূল উদ্দেশ্য।”

তিনি জানান, শিক্ষার্থীদের প্রয়োজন ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে অ্যাপটিতে নিয়মিত নতুন ফিচার ও সেবা যুক্ত করা হচ্ছে। ভবিষ্যতে এটিকে দেশের ভর্তি পরীক্ষার্থীদের জন্য আরও নির্ভরযোগ্য ও সমৃদ্ধ ডিজিটাল শিক্ষামাধ্যম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, এই উদ্যোগে সহ-উদ্যোক্তা হিসেবে মো. রাব্বি হাসান ও মো. সাখাওয়াত আবদীন ছাইদ যুক্ত রয়েছেন। বর্তমানে ‘Admission Hero’ অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। উদ্যোক্তাদের প্রত্যাশা, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ দেশের শিক্ষার্থীদের জন্য ব্যয়বহুল কোচিংনির্ভর প্রস্তুতির কার্যকর বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৬ জুন ২০২৬

কলেজ ছাত্রের তৈরি অ্যাপে বিনামূল্যে মিলবে পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সুযোগ

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত