শেরপুর     শনিবার, ০৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি: মাছউদ

ছবি: প্রতিনিধি

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। শনিবার (৬ জুন) ঢাকা মেইলকে তিনি বলেন, জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও বিধি সংশোধনের সব কাজ শেষ হবে। নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রস্তুত আছি।

কোন প্রতিষ্ঠান দিয়ে নির্বাচন শুরু করতে চান—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ। কারণ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপজেলা বা জেলা পরিষদের কমিটিতে সদস্য থাকেন। আবার জেলা পরিষদ নির্বাচনে তাঁরাই ভোট দেন। কাজেই আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন করব। পাশাপাশি পৌরসভার নির্বাচনও করতে পারি।

জানা গেছে, দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮১টি। এর মধ্যে চলতি বছর নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি এবং আগামী বছরে আরও ৩৪৯টি। এ ছাড়া বর্তমানে ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১টি জেলা পরিষদ নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।

এদিকে সরকার বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার অনুমোদন দেওয়ায় দেশে সিটি করপোরেশনের সংখ্যা ১৩টিতে উন্নীত হবে। একই সঙ্গে নতুন পাঁচটি উপজেলা অনুমোদন করায় উপজেলার সংখ্যা বেড়ে ৫০০ হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৬ জুন ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি: মাছউদ

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। শনিবার (৬ জুন) ঢাকা মেইলকে তিনি বলেন, জুনের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও বিধি সংশোধনের সব কাজ শেষ হবে। নির্বাচন আয়োজনের জন্য আমরা প্রস্তুত আছি।

কোন প্রতিষ্ঠান দিয়ে নির্বাচন শুরু করতে চান—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ। কারণ ইউনিয়ন পরিষদের সদস্যরা উপজেলা বা জেলা পরিষদের কমিটিতে সদস্য থাকেন। আবার জেলা পরিষদ নির্বাচনে তাঁরাই ভোট দেন। কাজেই আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন করব। পাশাপাশি পৌরসভার নির্বাচনও করতে পারি।

জানা গেছে, দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮১টি। এর মধ্যে চলতি বছর নির্বাচন উপযোগী হবে ৩ হাজার ৭৫৫টি এবং আগামী বছরে আরও ৩৪৯টি। এ ছাড়া বর্তমানে ৩৩০টি পৌরসভা, ৪৯৫টি উপজেলা, ১২টি সিটি করপোরেশন ও ৬১টি জেলা পরিষদ নির্বাচন উপযোগী অবস্থায় রয়েছে।

এদিকে সরকার বগুড়াকে সিটি করপোরেশন ঘোষণার অনুমোদন দেওয়ায় দেশে সিটি করপোরেশনের সংখ্যা ১৩টিতে উন্নীত হবে। একই সঙ্গে নতুন পাঁচটি উপজেলা অনুমোদন করায় উপজেলার সংখ্যা বেড়ে ৫০০ হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত