শেরপুর     শনিবার, ০৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24

এ মাসেই ‘সোলজার’-এর শুটিং

এ মাসেই ‘সোলজার’-এর শুটিং
ছবি: প্রতিনিধি

গেল বৃহস্পতিবার ‘রকস্টার’-এর বিশেষ প্রদর্শনী শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন শাকিব খান। কথার ফাঁকে দেন নির্মিতব্য সিনেমা ‘সোলজার’ নিয়ে সুখবর। 

শাকিব বলেন, ‘আবার নতুন করে সোলজার হচ্ছি। সিনেমার বাকি শুটিং দেশের বাইরে সম্পন্ন হবে। খুব শিগগিরই, এ বছরই ‘সোলজার’ নামের একটি চমৎকার ও সুন্দর ছবি মানুষ দেখতে পাবে।’

এদিকে ‘সোলজার’ নির্মাতা সাকিব ফাহাদও জানিয়েছিলেন কোরবানি ঈদের পর ছবির বাকি অংশের শুটিং হবে। শাকিবের থেকেও সে আভাস মেলায় ভক্তদের কৌতূহল বেড়ে যায়। কবে ‘সোলজার’-এর ক্যামেরা জ্বলে উঠবে জানতে উদগ্রীব তারা। সে তথ্য দিলেন সিনেমাটির নির্মাতা। সাকিব ফাহাদ বলেন, ‘‘শাকিব ভাই সেদিন বলেছেন তিনি ‘সোলজার’-এর লুকে ফেরত যাচ্ছেন। আশা করি এ মাসেই শুরু হবে ‘সোলজার’-এর শুটিং। অল্প অংশ বাকি আছে। দেশের বাইরে করা হবে।’’

ঈদের অপেক্ষা করবে না ‘সোলজার’-এর। মুক্তি দেওয়া হবে চলতি বছরের কোনো এক সময়ে। এরকম আভাস দিয়ে এর আগে সাকিব ফাহাদ বলেছিলেন, ‘আমরা রোজা বা কোরবানি কোনো ঈদকে ঘিরেই ভাবছি না। আপাত পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সেটা ভালোভাবে করতে চাই। তারপর সিনেমার মুক্তি নিয়ে ভাবব।’ 

গত বছরের অক্টোবরে শুরু হয় ‘সোলজার’-এর শুটিং। এতে শাকিবের বিপরীতে অভিনয় আছেন তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন। সিনেমাটির প্রযোজক সান মোশন পিকচার্স।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৬ জুন ২০২৬

এ মাসেই ‘সোলজার’-এর শুটিং

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত