বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে শেরপুরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহর যুবদলের সভাপতি পারভেজ আহমেদের নেতৃত্বে যুবদলের নয়া কমিটিকে স্বাগত জানিয়ে এ আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে শেষ হয়।
উল্লেখ্য, গত ৪ জুন জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে বহাল রেখে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মিছিলে যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়ায় বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।

শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন