ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অবৈধভাবে পুশ ইনের আরও ৮টি অপচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয়রা। পরে বিজিবির সঙ্গে লাঠিসোটা নিয়ে পাহারায় নামে স্থানীয়রা।
রোববার (৭ জুন) রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন বড়াইবাড়ী সীমান্তে এঘটনা ঘটে।
এ ঘটনায় রাতভর উত্তেজনা দেখা দেয় জামালপুর সীমান্তে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৭ জুন) রাত ১১ টার দিকে রৌমারীর বড়াইবাড়ী সীমান্তে ৮ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার প্রস্তুতি নেয় বিএসএফ। এক পর্যায়ে জোরপূর্বক ওই ৮ জনকে পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী।
পুশ ইনের চেষ্টার খবর পেয়ে বাংলাদেশ সীমান্তে অবস্থান নেয় বিজিবি সদস্য ও স্থানীয় এলাকাবাসী। বিজিবি ও স্থানীয়দের কড়া পাহারায় অবশেষে পুশ ইন চেষ্টা ব্যর্থ হয় বিএসএফের।
জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সীমান্তে রাতভর লাঠিসোঠা নিয়ে বিজিবির সঙ্গে সীমান্ত পাহারা দেয় স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা।
এদিকে, সোমবার (৮ জুন) ভোর রাতেও কয়েকজনকে দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়ে আবারও পুশ ইনের চেষ্টা করা হয়। পরে বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাধায় সেখানেও ব্যর্থ হয় বিএসএফ।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান পিএসসি জানান, আমাদের সীমান্তে অবৈধভাবে পুশ ইনের চেষ্টা করা হয়েছে তবে এলাকাবাসীর সহায়তায় তা রুখে দেওয়া হয়েছে। বর্তমানে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। সেই সাথে পুশ ইন ও মাদকের বিরুদ্ধে অভিযানে ৩৫ বিজিবি সদা তৎপর রয়েছে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন