শেরপুর     সোমবার, ০৮ জুন ২০২৬
 ‍SherpurTimes24

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ছবি : প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু মিয়া (৩২) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমান এর সেচ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা যোগাতে গিয়েই এ চুরি ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিপু মিয়া উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্ব পাড়া গ্রামের উসমান আলীর ছেলে।  বিদেশ থেকে দেশে ফিরে বিভিন্ন নেশায় জড়িয়ে পড়েন তিনি। গতকাল রাতে গামার বিলে মজিবর রহমান ও অপর সেচ পাম্প মালিক মিষ্টার এর সেচ পাম্পের টাঙ্গানো সার্ভিস বিদ্যুৎের তার চুরি করতে যায়।  এ সময় বিদ্যুতায়িত সার্ভিস তারে জডিয়ে পড়লে ঘটনাস্থলে ঐ যুবকের মৃত্যু হয়। সকালে স্থানীয় পথচারীরা মাটিতে বিদ্যূতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশে খবর দেয়। পরে সরিষাবাড়ী থানার এসআই শাহীনুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৮ জুন ২০২৬

সরিষাবাড়ীতে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে নিপু মিয়া (৩২) নামে এক যুবক বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। সোমবার (৮ জুন) ভোরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গামার বিলে মজিবর রহমান এর সেচ পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নেশার টাকা যোগাতে গিয়েই এ চুরি ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিপু মিয়া উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়ীয়া পূর্ব পাড়া গ্রামের উসমান আলীর ছেলে।  বিদেশ থেকে দেশে ফিরে বিভিন্ন নেশায় জড়িয়ে পড়েন তিনি। গতকাল রাতে গামার বিলে মজিবর রহমান ও অপর সেচ পাম্প মালিক মিষ্টার এর সেচ পাম্পের টাঙ্গানো সার্ভিস বিদ্যুৎের তার চুরি করতে যায়।  এ সময় বিদ্যুতায়িত সার্ভিস তারে জডিয়ে পড়লে ঘটনাস্থলে ঐ যুবকের মৃত্যু হয়। সকালে স্থানীয় পথচারীরা মাটিতে বিদ্যূতের তারে জড়িয়ে পড়ে থাকতে দেখে সরিষাবাড়ী থানা পুলিশে খবর দেয়। পরে সরিষাবাড়ী থানার এসআই শাহীনুর ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্যে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মৃতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত