শেরপুর     সোমবার, ০৮ জুন ২০২৬
 ‍SherpurTimes24

বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে তিন মাস করে কারাদণ্ড

ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এ আদালত পরিচালনা করেন।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুন ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর বাজার কামারপট্টি মোড়ের মৃত ইউসুফের ছেলে শান্ত (২৩), মিয়া পাড়ার মৃত আইজল হকের ছেলে আজিজ মিয়া এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার পানিসা ইউনিয়নের আশ্রাব আলীর ছেলে সোহাগ (৩০)।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা যায়- পৌর এলাকার মিয়া পাড়া থেকে শান্ত ও আজিজ মিয়াকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। একই সময়ে উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে মাদক সেবনরত অবস্থায় আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা নিষ্পত্তি করে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আজিজ মিয়াকে অতিরিক্ত ১২ দিন ও সোহাগকে অতিরিক্ত ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের এ সাজা প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৮ জুন ২০২৬

বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে তিন মাস করে কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ জুন) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এ আদালত পরিচালনা করেন।

অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুন ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-বকশীগঞ্জ পৌর এলাকার উত্তর বাজার কামারপট্টি মোড়ের মৃত ইউসুফের ছেলে শান্ত (২৩), মিয়া পাড়ার মৃত আইজল হকের ছেলে আজিজ মিয়া এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার পানিসা ইউনিয়নের আশ্রাব আলীর ছেলে সোহাগ (৩০)।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানা যায়- পৌর এলাকার মিয়া পাড়া থেকে শান্ত ও আজিজ মিয়াকে মাদক সেবনের সময় হাতেনাতে আটক করা হয়। একই সময়ে উপজেলার ধানুয়াকামালপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় অভিযান চালিয়ে সোহাগকে মাদক সেবনরত অবস্থায় আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা নিষ্পত্তি করে ভ্রাম্যমাণ আদালত প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া অর্থদণ্ড অনাদায়ে আজিজ মিয়াকে অতিরিক্ত ১২ দিন ও সোহাগকে অতিরিক্ত ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাদের এ সাজা প্রদান করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত