শেরপুরে নালিতাবাড়ী উপজেলায় মাত্র ১২ দিনের ব্যবধানে তিনটি ভিন্ন মাদ্রাসার পাঁচ শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে।
নিখোঁজদের মধ্যে রয়েছে উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ইসরাফিল (১৫)। তিনি একটি স্থানীয় হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। গত ২৭ মে সকাল ১০টার দিকে দোকানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
এছাড়া পাঁচগাঁও গ্রামের খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি (১৩), নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজারস্থ তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার শিক্ষার্থী। গত ৬ জুন মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
অপরদিকে, পাঁচগাঁও গ্রামের রাব্বানী (১১), তোফায়েল (১২) ও রাসেল (১৩) নামে তিন শিক্ষার্থী গত ৭ জুন দুপুরে একসঙ্গে নিখোঁজ হয়। তারা সবাই স্থানীয় ইক্বরা মডেল হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। রাব্বানী উকিল মিয়ার ছেলে, তোফায়েল মানিক মিয়ার ছেলে এবং রাসেল আব্দুল আওয়ালের ছেলে।
স্থানীয়দের দাবি, অল্প সময়ের মধ্যে একই এলাকা থেকে ধারাবাহিকভাবে পাঁচ শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত নিখোঁজদের সন্ধান এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান আল আলম জানান, ইসরাফিল ও মাশরাফির পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া পাঁচগাঁও থেকে নিখোঁজ হওয়া অপর তিন শিক্ষার্থীর অভিভাবকরাও জিডি করতে থানায় এসেছেন।
তিনি বলেন, “নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে অনুসন্ধান অব্যাহত রয়েছে।”
এদিকে, সন্তানদের খোঁজ না পেয়ে পরিবারগুলো চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন