শেরপুর     মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ছবি: প্রতিনিধি

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে ঝিনাইগাতী উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার পুকুরপাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

ইউএনও মো. আল আমীন বলেন, দেশকে সবুজায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, চারাগুলো পরিচর্যা করে টিকিয়ে রাখতেও সবাইকে আন্তরিক হতে হবে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে সফল করতে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে ঝিনাইগাতী উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকার পুকুরপাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

ইউএনও মো. আল আমীন বলেন, দেশকে সবুজায়নের লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, চারাগুলো পরিচর্যা করে টিকিয়ে রাখতেও সবাইকে আন্তরিক হতে হবে। পরিবেশ রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে সফল করতে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত