শেরপুর     বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে কৃষকের ধান ক্রয়ে ওজনে কম, দুই ব্যাবসায়ীকে জরিমানা

ছবি: প্রতিনিধি

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় প্রান্তিক কৃষকদের ধান ক্রয়ে ওজনে কম দেয়ায় দুই ধান ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ( ১৭জুন) বিকালে ভায়াডাঙ্গা বাজার-এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিস্ মনিষা আহমেদ। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রান্তিক কৃষদের কাছ থেকে ধান ক্রয় করছেন বাজারের ব্যাবায়ীরা। দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ধানের ওজনে ৪০ কেজিতে ১মন না ধরে ৪২ কেজিতে ১মন নিয়ে ধানের দাম পরিশোধ করছেন ব্যাবসায়ীরা। প্রান্তিক কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে ভায়াডাঙ্গা ধানের বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। পরে বাজারের দুইজন ধান ব্যাবসায়ী  ন‌বিউল্লাহ(৩৮) ও খসরু(৫৫) কে ৩ হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনীষা আহমেদ বলেন, ধান ব্যাবসায়ীরা কৃষকদের ধান ক্রয়ে ওজনে কম দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতেই ধানের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সেইসাথে অন্যদেরকেও সর্তক করে এবং বাজারের ইজারাদারকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে নির্দেশনা দেয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

শ্রীবরদীতে কৃষকের ধান ক্রয়ে ওজনে কম, দুই ব্যাবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় প্রান্তিক কৃষকদের ধান ক্রয়ে ওজনে কম দেয়ায় দুই ধান ব্যাবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ( ১৭জুন) বিকালে ভায়াডাঙ্গা বাজার-এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মিস্ মনিষা আহমেদ। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রান্তিক কৃষদের কাছ থেকে ধান ক্রয় করছেন বাজারের ব্যাবায়ীরা। দীর্ঘদিন ধরে নানা অজুহাতে ধানের ওজনে ৪০ কেজিতে ১মন না ধরে ৪২ কেজিতে ১মন নিয়ে ধানের দাম পরিশোধ করছেন ব্যাবসায়ীরা। প্রান্তিক কৃষকদের এমন অভিযোগের ভিত্তিতে ভায়াডাঙ্গা ধানের বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। পরে বাজারের দুইজন ধান ব্যাবসায়ী  ন‌বিউল্লাহ(৩৮) ও খসরু(৫৫) কে ৩ হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনীষা আহমেদ বলেন, ধান ব্যাবসায়ীরা কৃষকদের ধান ক্রয়ে ওজনে কম দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতেই ধানের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। সেইসাথে অন্যদেরকেও সর্তক করে এবং বাজারের ইজারাদারকে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে নির্দেশনা দেয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত