শেরপুর     শনিবার, ০১ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

জামালপুরে বিজিবি অভিযানে দুটি ভারতীয় গরু উদ্ধার

ছবি : প্রতিনিধি

জামালপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ২টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। ৩৫ বিজিবির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। শনিবার (১ আগস্ট) ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের সময় গরুগুলো উদ্ধার করেন।

জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুল হকের নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সীমান্তবর্তী ১০৫১ পিলারের কাছে ডিগ্রিরচর এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে সীমান্ত থেকে ২টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০১ আগস্ট ২০২৬

জামালপুরে বিজিবি অভিযানে দুটি ভারতীয় গরু উদ্ধার

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

জামালপুর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ২টি ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে। ৩৫ বিজিবির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। শনিবার (১ আগস্ট) ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের সময় গরুগুলো উদ্ধার করেন।

জানা গেছে, জামালপুর ৩৫ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুল হকের নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ভোরে সীমান্তবর্তী ১০৫১ পিলারের কাছে ডিগ্রিরচর এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে সীমান্ত থেকে ২টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত