শেরপুর     রোববার, ২১ জুন ২০২৬
 ‍SherpurTimes24

স্মার্ট কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে নকলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে শেরপুরের নকলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্প ময়মনসিংহের সিনিয়র মনিটরিং অফিসার সালাহউদ্দীন কায়সার খামারবাড়ি শেরপুরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান প্রমুখ।

এ সময় কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের ফসল সম্প্রসারণ, কৃষিপণ্যের কার্যকর বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পার্টনার কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি,  কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। সব শেষে অতিথিবৃন্দ হলরুমে  আয়োজিত বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। স্টলে উন্নত জাতের বিভিন্ন ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়, যা অতিথিবৃন্দ ও উপস্থিত কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২১ জুন ২০২৬

স্মার্ট কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে নকলায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকদের আর্থিক উন্নয়নের লক্ষ্যে শেরপুরের নকলায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এবং ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক তৌফিক আহমদ খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্প ময়মনসিংহের সিনিয়র মনিটরিং অফিসার সালাহউদ্দীন কায়সার খামারবাড়ি শেরপুরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান প্রমুখ।

এ সময় কৃষি উৎপাদন বৃদ্ধি, নতুন জাতের ফসল সম্প্রসারণ, কৃষিপণ্যের কার্যকর বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পার্টনার কংগ্রেসে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি,  কৃষক-কৃষাণী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। সব শেষে অতিথিবৃন্দ হলরুমে  আয়োজিত বিভিন্ন প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। স্টলে উন্নত জাতের বিভিন্ন ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়, যা অতিথিবৃন্দ ও উপস্থিত কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত