শেরপুর     সোমবার, ২২ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে টিচার্স ট্রেনিং কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় ৮টি দলের মোট ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে পক্ষে-বিপক্ষে প্রতিযোগীরা সামাজিক আন্দোলন ও আইনের প্রয়োগের গুরুত্ব নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে আইনের প্রয়োগ ও সামাজিক আন্দোলনের ওপর জোর দেন। প্রতিযোগিতায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় (বিপক্ষ দল) প্রথম স্থান এবং বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (পক্ষ দল) দ্বিতীয় স্থান অর্জন করে। ব্যক্তিগত পারফরম্যান্সে শ্রেষ্ঠ বক্তা মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতিমা তারান্নুম স্নেহা প্রথম ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত মেহজাবিন মল্লিক দ্বিতীয় স্থান অধিকার করেন। এছাড়া রচনা প্রতিযোগিতায় ২৭ জন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৭ জন অংশ নেন এবং তিন গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। ময়মনসিংহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজ আহমেদ সাদেক রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রিজিয়া খাতুন ও জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রনজিৎ কুমার কর্মকার। প্রান্ত স্পেশালিস্ট হাসপাতালের কর্ণধার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মনসুর আলম চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ২২ জুন ২০২৬

ময়মনসিংহে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহে দুর্নীতি বিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে টিচার্স ট্রেনিং কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতায় ৮টি দলের মোট ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে পক্ষে-বিপক্ষে প্রতিযোগীরা সামাজিক আন্দোলন ও আইনের প্রয়োগের গুরুত্ব নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন এবং দেশকে দুর্নীতিমুক্ত করতে আইনের প্রয়োগ ও সামাজিক আন্দোলনের ওপর জোর দেন। প্রতিযোগিতায় মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় (বিপক্ষ দল) প্রথম স্থান এবং বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (পক্ষ দল) দ্বিতীয় স্থান অর্জন করে। ব্যক্তিগত পারফরম্যান্সে শ্রেষ্ঠ বক্তা মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতিমা তারান্নুম স্নেহা প্রথম ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত মেহজাবিন মল্লিক দ্বিতীয় স্থান অধিকার করেন। এছাড়া রচনা প্রতিযোগিতায় ২৭ জন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৭ জন অংশ নেন এবং তিন গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। ময়মনসিংহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আজিজ আহমেদ সাদেক রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রিজিয়া খাতুন ও জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রনজিৎ কুমার কর্মকার। প্রান্ত স্পেশালিস্ট হাসপাতালের কর্ণধার ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মনসুর আলম চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত