আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন| এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ|
আজ রোববার (২১ জুন) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই শুরু হয় বিক্ষোভ মিছিল|
এ সময় মিছিলটি নগরীর জিলা স্কুল মোড়, নতুন বাজার এবং গাঙ্গিনাপাড় মোড় ঘুরে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়|
মিছিল পূর্বসমাবেশে এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, আমরা মাদক, সন্ত্রাস ও চাদাবাজ মুক্ত সমাজ গঠন করতে চাই| কিন্তু ফ্যাসিস্ট খুনি হাসিনার আওয়ামী লীগ দৌঁড় মিছিল করে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে অপতৎপরতা চালাচ্ছে| কিন্তু তাদের সন্ত্রাসী কর্মকান্ডে কোন ছাড় দেওয়া হবে না| যেকোনো অপতৎপরতা মোকাবেলায় বিএনপি রাজপথে সক্রিয় থাকবে|
এ সময় তারেক রহমানের মানবিক কর্মকান্ডের প্রসঙ্গ টেনে ওয়াহাব আকন্দ আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তার নেতৃত্বের গুণাবলী ও মানবিক কর্মকাণ্ডে তৃতীয় বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে| তাঁর নেতৃত্বে বতর্মান সরকারে প্রতিটি পদক্ষেপ সর্বমহলে হয়ে উঠেছে প্রশংসনী| এজন্য ষড়যন্ত্রকারী মহল অপতৎপরতায় লিপ্ত রয়েছে|’
সমাবেশে মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কোতোয়ালি বিএনপির আহবায়ক হেলাল আহমেদ| এতে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, এম.এ হান্নান খান, এনামুল হক আকন্দ লিটন, কায়কোবাদ মামুন, ˆসয়দ শরীফ, মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটুসহ বিএনপি ও অঙ্গ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ|

সোমবার, ২২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন