শেরপুর     সোমবার, ২২ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

চক্ষু স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সেবার চাহিদা সৃষ্টি এবং কমিউনিটি পর্যায়ে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে শেরপুরে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) শেরপুর ডায়াবেটিক সমিতি জেনারেল হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ও  সহযোগিতায় দ্যা ফ্রেড হ্যালোস ফাউন্ডেশন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ডায়াবেটিক সমিতি জেনারেল হাসপাতালের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। তিনি বলেন, চক্ষু স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক স্বাস্থ্যসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য সেবা নিশ্চিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শুভেচ্ছা বক্তব্য দেন শেরপুর ডায়াবেটিক সমিতি জেনারেল হাসপাতালের সাধারণ সম্পাদক ইমাম হোসেন ঠান্ডু। তিনি কমিউনিটি পর্যায়ে চক্ষু স্বাস্থ্যসেবার প্রসার এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এস. কে. এম. জহিরুল হক, শেরপুর  ভিশন সেন্টার ইনচাজ মো. মনিরুজ্জামান মানিক, ভিশন সেন্টার ইন্সপেক্টর দ্বীজু সূত্র ধর এবং ময়মনসিংহের ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের সান্তনু সরকার ।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন চক্ষু স্বাস্থ্যসেবার প্রসার, চোখের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সময়মতো চিকিৎসা গ্রহণ এবং কমিউনিটি পর্যায়ে সেবাগ্রহীতাদের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে মতামত তুলে ধরেন।

বক্তারা বলেন, প্রতিরোধযোগ্য অন্ধত্ব কমাতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত চক্ষু সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। এ লক্ষ্যে ভবিষ্যতে আরও সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ২২ জুন ২০২৬

শেরপুরে চক্ষু স্বাস্থ্যসেবা বিষয়ে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত