শেরপুর     মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে সতর্ক অবস্থানে বিজিবি

শেরপুরে সতর্ক অবস্থানে বিজিবি
ছবি : প্রতিনিধি

শেরপুরের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার ভোররাত থেকেই জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে টহল শুরু করেছে বিজিবি সদস্যরা।  শেরপুর জেলা শহর ও জেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকা, নকলা শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সরব উপস্থিতি দেখা গেছে।

শেরপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে রয়েছেন। আমাদের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিজিবিসহ অন্যান্য অন্যান্য বাহিনীর সদস্যরা তাদের দ্বায়িত পালন করছেন। 

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শেরপুরসহ মোট পাঁচটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শেরপুর জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বিজিবি। আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শেরপুরে সতর্ক অবস্থানে বিজিবি

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

শেরপুরের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সোমবার ভোররাত থেকেই জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলার বিভিন্ন স্থানে টহল শুরু করেছে বিজিবি সদস্যরা।  শেরপুর জেলা শহর ও জেলা সদরের গুরুত্বপূর্ণ এলাকা, নকলা শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সরব উপস্থিতি দেখা গেছে।

শেরপুরের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য বাহিনীর পাশাপাশি বিজিবি সদস্যরা টহলে রয়েছেন। আমাদের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বিজিবিসহ অন্যান্য অন্যান্য বাহিনীর সদস্যরা তাদের দ্বায়িত পালন করছেন। 

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির সহকারী পরিচালক মো. মিজানুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শেরপুরসহ মোট পাঁচটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শেরপুর জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে বিজিবি। আগামী ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত