জামালপুরের সরিষাবাড়ি মাগুরিয়া পাড়া গ্রামে শিশু ধর্ষনের চেষ্টাকারির বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৪ জুন দুপুরে সরিষাবাড়ি মাগুরিয়া পাড়া সড়কে ঘন্টা ব্যাপী মানব বন্ধনে বক্তব্য রাখেন কন্যা শিশুর পিতা, মা,দাদা, দাদীসহ আরো অনেকে।
মানবন্ধনে বক্তারা একই গ্রামের আকন্দ বাড়ীর শিশু ধর্ষণ চেষ্টাকারি গিয়াস উদ্দিন টগার প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।সেই সাথে ধর্ষণ মামলা তুলে নিতে শিশুর পরিবারকে না হুমকি ধামকি ও মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করায় প্রশাসনের জোড় হস্তকেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল। পরে একটি বিক্ষোভ মিছিল মাগুরিয়া পাড়া বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য যে, গত ২০ জন শনিবার বিকালে ধর্ষণ চেষ্টা কারী গিয়াস উদ্দিন টগা নিজ বাড়ির একটি নির্জন ঘরে ডেকে নিয়ে কন্যা শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। পরে কন্যা শিশুটির ডাক চিৎকারে আশপাশের লোকজন ও শিশুটির দাদী টগার ঘর থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গিয়াস উদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করে। এরপর থেকেই প্রভাবশালী টগার পরিবার শিশুটির পরিবারকে মামলা তুলে নিতে নানা ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছে। বর্তমানে শিশুটি ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল।

বুধবার, ২৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন