শেরপুর     বুধবার, ২৪ জুন ২০২৬
 ‍SherpurTimes24

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: প্রতিনিধি

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলন শেষে দেশটির রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (২৪ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় দালিয়ান থেকে বিশেষ হাই-স্পিড (বুলেট) ট্রেনে রওনা হয়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে তিনি বেইজিং পৌঁছান। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

এর আগে, আজ সকাল ১০টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডব্লিউইএফ আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোস’ খ্যাত আন্তর্জাতিক সম্মেলনের বার্ষিক অধিবেশনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

‘১৭তম অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’ শীর্ষক এই উচ্চপর্যায়ের আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ অংশ নেন।

তিন দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ১ হাজার ৭০০ জনেরও বেশি রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের এই অংশগ্রহণ বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে। এই সফরের মধ্য দিয়ে দেশে নতুন বিদেশি বিনিয়োগের পথ সুগম হওয়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বিভিন্ন দেশের আধুনিক প্রযুক্তি ও উন্নয়ন অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় সক্ষমতা বাড়াতে এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত সোমবার (২২ জুন) চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ানের আনুষ্ঠানিকতা শেষে সফরের দ্বিতীয় অংশে আজ তিনি বেইজিং এলেন। বেইজিং সফরকালে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৪ জুন ২০২৬

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত