শেরপুর     বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
 ‍SherpurTimes24

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) রাত প্রায় পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি গৌরীপুর স্টেশন অতিক্রম করার পরপরই হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাইন অথবা যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

এদিকে, দুর্ঘটনার পর থেকেই জামালপুর-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দ্রুত উদ্ধার ও সংস্কার কাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গৌরীপুরে বিজয় এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৪ জুন) রাত প্রায় পৌনে ১১টার দিকে গৌরীপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ট্রেনটি গৌরীপুর স্টেশন অতিক্রম করার পরপরই হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ট্রেনটির পেছনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাইন অথবা যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

এদিকে, দুর্ঘটনার পর থেকেই জামালপুর-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

দ্রুত উদ্ধার ও সংস্কার কাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত