শেরপুর     বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
 ‍SherpurTimes24

সরিষাবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু

ছবি: প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে বিলের পানিতে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে সামি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার  ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামে মধ্যপাড়ার পেরী বিলে এ ঘটনা ঘটে। নিহত সামি একই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে। এসময় তাসকিন (৬) নামে আরও এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত তাসকিন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সামি তাসকিন, সাইম ও সোয়াদসহ চার শিশু বাড়ীর পাশের পেরী বিলে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে সামী ও তাসকিন শাপলা তুলতে তুলতে হঠাৎ গভীর পানিতে গেলে তারা তলিয়ে যায়। এসময় অপর দুই শিশু চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে দুজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিকে মৃত ঘোষণা করেন। আহত তাসকিন বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী  বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে  আনা হয়েছিলো। তবে হাসপতালে আসার আগেই সামি নামের শিশুটির মৃত্যু হয়। অপর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সরিষাবাড়ীতে বিলে শাপলা তুলতে গিয়ে শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

জামালপুরের সরিষাবাড়ীতে বিলের পানিতে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে সামি (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার  ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামে মধ্যপাড়ার পেরী বিলে এ ঘটনা ঘটে। নিহত সামি একই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে বলে জানা গেছে। এসময় তাসকিন (৬) নামে আরও এক শিশু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত তাসকিন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। 

শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সামি তাসকিন, সাইম ও সোয়াদসহ চার শিশু বাড়ীর পাশের পেরী বিলে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে সামী ও তাসকিন শাপলা তুলতে তুলতে হঠাৎ গভীর পানিতে গেলে তারা তলিয়ে যায়। এসময় অপর দুই শিশু চিৎকার করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে দুজনকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামিকে মৃত ঘোষণা করেন। আহত তাসকিন বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেবাশীষ রাজবংশী  বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে  আনা হয়েছিলো। তবে হাসপতালে আসার আগেই সামি নামের শিশুটির মৃত্যু হয়। অপর শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত